মালদা

পুরাতন মালদার ৫ নম্বর ওয়ার্ডের সর্বরি লিংক রোডে মহানন্দার জলের প্রভাবে নেমেছে ধ্বস

জানা যায়, এদিন রাতে পুরাতন মালদার ৫ নম্বর ওয়ার্ড এর সর্বরি লিংক রোড মহানন্দার জলে ধসে ধ্বসে যায়। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। জানা গিয়েছে এখন পর্যন্ত তেমন কিছু ক্ষতি হয়নি। ডুবেনি কোন বাড়ি ঘর।তবে গ্রামবাসীদের আশঙ্কা যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। এদিন এলাকা পরিদর্শন করে যান পুরাতন মালদার চেয়ারম্যান কার্তিক ঘোষ।